Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: নৌকার মাঝি হতে চান ৪৬ জন

রিপোটার : / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয়ভাবে ৪৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রের কাছে তাদের সবার নামই পাঠানো হয়েছে। 

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব বলেন, সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ৪৬ জনের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়েছে। ৪৬ জনের নামই জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন, তাকেই মনোনয়ন দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাগাবলা, আখাইলকুড়া, চাঁদনীঘাট, একাটুনা, আমতৈল, কনকপুর, নাজিরাবাদ, গিয়াসনগর, মোস্তফাপুর ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়েছে। 

মৌলভীবাজার জেলা নির্বাচন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।  

আগামী ২৩ ডিসেম্বর মৌলভীবাজার সদর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১১৫ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!