Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

রিপোটার : / ৯২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

আজ শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমলগঞ্জ পৌরসভায়  মেয়রপদে নৌকা মার্কা নিয়ে ২য় বারের মত আবারও বর্তমান মেয়র জুয়েল আহমদ  এবং কুলাউড়া পৌরসভায় নৌকা মার্কা নিয়ে সিপার উদ্দিন মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কড়া নিরাপত্তায় শনিবার সকার ৮টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উপস্থিতির দিকে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশি। তবে কুলাউড়ার একটি কেন্দ্র বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে।

কমলগঞ্জ পৌরসভায় নির্বাচিত প্রার্থী জুয়েল আহমদ (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৫৫১ ভোট, দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার৩২৮, মো. হেলাল মিয়া (জগ) পেয়েছেন ২ হাজার ৬৪২, বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ২৭৭ ভোট।

কমলগঞ্জ পৌরসভায় মোট ভোট ১৩ হাজার ৯০০। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ১১ হাজার ১৫১টি। শতকরা ৮১ দশমিক ১১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বাতিল হয়েছে ১৩৯টি। ৯টি কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে,মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ১৫৩ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং কামাল উদ্দিন আহমদ জুনেদ বিএনপি(ধানের শীষ) ১হাজার ৭৭৬ ভোট। কুলাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯ জন। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!