Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জের লক্ষ্মীপুরে উদ্বোধন হলো বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ ”

রিপোটার : / ১০৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি।। তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আজ আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ”। স্কুলটির আনুষ্টানিক শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ রায় ।

এ উপলক্ষ্যে আজ ২৫শে ডিসেম্বর রোজ শুক্রবার দুপুর ১ঘটিকায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শ্রী রসেন্দ্র দেব পিন্টুর বাড়িতে আয়োজিত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শম্ভু সরকার রবিন, ও বিশেষ অতিথি ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপ বাংলাদেশের সমন্বয়কারী শ্রী নয়ন মালাকার । টি.এস.এস. মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজ শাখার অর্থ সম্পাদক শ্রী সাগর দেবের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম- সাধারন সম্পাদক শ্রী উজ্জ্বল মোহন শীল, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু ,সহ সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় মল্লিক প্রমূখ।

অনুষ্টানে শিক্ষাকেন্দ্রের ২০ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা কলম ও রিয়েল বিতরন করা হয়।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে আমাদের অবশ্যই সঠিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। আর এজন্য অবশ্যই সকল শিক্ষার্থীকে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার বিষয়টির নিশ্চিত করতে হবে। অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক র্ধমীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন র্ধমাবলম্বীদের র্সববৃহৎ বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলাসহ গোটা সিলেট বিভাগব্যাপী বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনার মাধ্যমে সর্বমহলে প্রশংশিত হয়েছে এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্টা পেয়েছে । যে কোন মূল্যে আমাদের সবাইকে এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!