Logo

মৌলভীবাজারে মেছোবাঘ ও পাখি উদ্ধার

Reporter Name / ৬৭৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো সাথে সাথে অবমুক্ত করে দেয়া হয়েছে আর মেছোবাঘটিকে চিকিৎসার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, কনকপুর এলাকার বিভিন্ন বাড়ীতে খাওয়া বা বিক্রির উদ্ধেশ্যে পাখি রাখা হয়েছে এ খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময় কয়েকটি বাড়ী থেকে ২২ টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দেই।

এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাসের খামারে বন্দী অবস্থায় থাকা একটি মেছো বাঘ উদ্ধার করে বনবিভাগের কাছে দিয়েছি তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেবে।বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, তারা মেছোবাঘটিকে পরির্চযা করে পরে বনে অবমুক্ত করবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!