Logo

বড়লেখায় টিলার মাটি কেটে পরিবহনের দায়ে লাখ টাকা জরিমানা

Reporter Name / ৭৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখায় প্রায়ই বিভিন্ন পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। তারা উপজেলা প্রশাসন নির্দেশনা অমান্য করে ও পরিবেশ সংরক্ষণ আইণকে অগ্রাহ্য করে নির্বিচারে পাহাড় কেটেই চলেছে। বৃহস্পতিবার রাতে বড়লেখার ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছে। এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা সেখানে অভিযান চালান। এসময় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ট্রাক চালক আব্দুল মুমিন ও ট্রাক্টর চালক তোয়েল আহমদকে আটক করা হয়। পাহাড় কাটার অপরাধে অভিযুক্ত পক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বৃহস্পতিবার রাতে জরিমানা বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!