Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

জুড়ীতে সিএনজি চালক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২

রিপোটার : / ৬৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জাঙ্গিরাই ত্রিমোহনীতে ঘটেছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

হামলায় আহত মৌলভীবাজার জেলা অটো টেম্পু, সিএনজি, মিশুক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর অন্তর্গত জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক মিয়া অভিযোগ করে বলেন, বিজিবি ক্যাম্প চত্ত্বরের একটি সিএনজি বড়লেখা যাবার পথে ঘটনাস্থলে অবস্থিত একটি সিএনজি স্ট্যান্ড থেকে দুইজন যাত্রী তোলায় সেখানকার শ্রমিকরা সিএনজি চালক এনামকে মারপিঠ করে। আমি ছুটে গিয়ে ঘটনাটি মিমাংসা করি। এসময় ওই শ্রমিকরা আমিসহ কয়েকজন শ্রমিকের উপর হামলা করে। এতে আমি, এনাম, জুবের, রুবেলসহ চারজন শ্রমিক আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছি।

অপরপক্ষে শিশুপার্ক স্ট্যান্ড কমিটির সভাপতি বদরুল ইসলাম ও সাবেক সভাপতি আব্দুস সহিদ পাল্টা অভিযোগ করে বলেন, সম্প্রতি ইউএনও মহোদয়ের দেয়া নির্দেশনা অনুযায়ী আমরা সিএনজি পরিচালনা করছি। কিন্তু সংগঠনের উপজেলা সভাপতি মতিউর রহমান চুনুর ভাই রাসেল পূর্বপরিকল্পনা অনুযায়ী দলবদ্ধ ভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের শ্রমিকদের উপর হামলা চালায়। এতে মনির মিয়া, নিতাই দাশ, সাইফুর, মির্জান, মনির, আনোয়ার, জালাল, শাহীন ও সেলিমসহ প্রায় ১০জন শ্রমিক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অকুস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাঠে পুলিশ মোতায়েন রয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!