Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুককের ৩ দিন পর মৃত্যু

রিপোটার : / ৭৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক রাসেল আহমেদ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছে । উল্লেখ্য যে, নিহত যুবক রাসেল আহমদ-এর গ্রামের বাড়ি জামালপুরে হলেও সে তার বড় বোন মৌসুমী রেখার স্বামীর বাড়ি কমলগঞ্জের আদমপুরের কোণাগাঁও থাকতো। একটি বে-সরকারী টিভি চ্যানেলের কর্মী তার বড় বোনের জন্য গত ২৮সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় ট্রেনের টিকেট সংগ্রহ করে যুবক রাসেল মোটরসাইকেল যোগে আদমপুরে ফিরে যাবার পথে উপজেলা চৌমুহনীর ময়না চত্তর এলাকায় একটি সিএনজি অটোর ধাক্কায় ছিটকে পড়ে সড়কধারের একটি গাছের সাথে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার রাতে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করে। একই এলাকায়
গত বছর সুমন মিয়া নামে এক কলেজ ছাত্র সিএনজি চাপায় নিহত হয়েছিল।

নিহত যুবকের বড় বোন মৌসুমী রেখা সড়ক দূর্ঘটনায় ছোট ভাই রাসেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানিয়েছেন , আজ বিকেলে তার মরদেহ নিয়ে জামালপুরের গ্রামের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য আরিফুর রহমান বলেন, এ দূর্ঘটার বিষয়টি তার জানা নেই । কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!