Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

গৃহবধূ গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে শমশেরনগরে মানববন্ধন

রিপোটার : / ৬৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ধরে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তরুণী গৃহবধূকে গণ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্র সমাজ শমশেরনগরের আয়োজনে শমশেরনগর চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আয়োজকদের মাঝে বক্তব্য রাখেন- মো. মাহফুজ আহমদ, আব্দুল মালিক (ইমন) সাজ্জাদুর রহমান (সায়েল) আব্দুল কাইয়ূম প্রমুখ। এসময় বক্তারা বলেন, সিলেট পণ্যভূমি হিসেবে দেশ বিদেশে পরিচিত। দেশের বিভিন্ন স্থানে এ ধরণের ন্যাক্কারজনক কাজ হলেও সিলেটে হয়নি। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারী চাঁদ কলেজ (এমসি কলেজ) সিলেট। কিন্তু গত শুক্রবার বিকেলে সেই কলেজের ছাত্রাবাসে এক তরুণী গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে তাকে গণধর্ষণ করা হয়। যা সিলেটের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করা হয়েছে।

সিলেট আদালতের আইনজীবিদের প্রশংসা করে বক্তারা বলেন, কোন আইনজীবি ধর্ষণকারীর পক্ষে কাজ না করায় দেশের নতুন একটি দৃষ্ঠান্ত স্থাপন হয়েছে। এসময় বক্তারা অভিযুক্ত ধর্ষণকারী কাউকে ছাড়া না দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!