Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয়

রিপোটার : / ৮৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় সিলেটে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এর আগে দেশে বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোন কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এর অনুমতি প্রদান করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর সম্মতি প্রদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ. ন. ম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ (শাখা-১৭) এর ৩৭.০০.০০০০. ০৭৮. ১০.০০৮. ২০২০-৮৩ নং স্বারকে এ অনুমতি প্রদান করা হয়।

সুত্রে জানা যায় নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নাম হচ্ছে “আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি”।

এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট” (আরটিএম) ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড,আহমদ আল কবির।

বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হবে সিলেট নগরীর উপকন্ঠ টিবি গেইট এলাকার আরটিএম কমপ্লেক্সে।

আগামী ১ জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দ থেকে এর শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাতিক্রমধর্মী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্বমানে কারিগরি শিক্ষার মাধ্যমে সরকারের মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করছেন উদ্যাক্তারা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!