Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

ইঞ্জিন বিকল হয়ে শমশেরনগর স্টেশনে ৪ ঘন্টা আটকা পড়েছিল আন্তনগর পাহাড়িকা ট্রেন

রিপোটার : / ৭৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্রগ্রামগামী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে টানা ৪ ঘন্টা ট্রেনটি আটকা পড়ে। বিকল্প একটি ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকা পড়া পাহাড়িকা এক্সপেষ ট্রেন শমশেরনগর থেকে চট্রগ্রামের উদ্দেম্যে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্ব) দুপুর ১২টায় চট্রগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেন শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিল।

শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌছে। এখানে ২ মিনিট যাত্রা বিরতির পর ইঞ্জিন বিকল হওয়ার পর ট্রেনটি এখানেই আটকা পড়ে। এ অবস্থায় চট্রগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। পরে বিকাল ৪টায় আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকাপড়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭২০ নং চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এ স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিল। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন র্কর্তপক্ষকে অবহিত করলে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে আটকাপড়া ট্রেনটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায়। বিকল ইঞ্জিন শমশেরনগর স্টেশনে রয়েছে। তবে এসময়ের মধ্যে অন্যকোন ট্রেন না থাকায় বিঘ্ন ঘটেনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!