Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজারে শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ

রিপোটার : / ৮৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরণি বিতরণ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য, ও জেলা বিএনাপির সভাপতি এম নাসের রহমান, সিলেটে সিটি করপেরেশনের মেয়র আরিফুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায় জি,কে গৌছ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, জেলা , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০০৯ সালের এই দিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে মাইক্রোবাসযোগে ঢাকা আসার পথে আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী।

সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভের পর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন।

১২ বার দেশের বাজেট পেশ করা এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাবেক এই অর্থমন্ত্রী। তিনি ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!