Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাতের আধাঁরে লাউয়াছড়া উদ্যানের গাছ চুরি

রিপোটার : / ৯৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে বিভিন্ন প্রজাতির মূল্যবান বৃক্ষ। বনদস্যুরা রাতের আঁধারে কেটে নিচ্ছে বনের এসব মূল্যবান বৃক্ষ। বনের মধ্যে পড়ে থাকা চুরি যাওয়া গাছের মোথাগুলো দেখলেই সহজেই অনুমান করা যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য এখন কতটুকু হুমকির মুখে । লাউয়াছড়া বনের দু’টি টিলা ঘুরে এচিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, লাউয়াছড়া উদ্যানের বাঘমারা ক্যাম্পের সম্মুখে ও মুজিবের উঠনি এলাকা থেকে গত কয়েকদিনে কেটে নেয়া হয়েছে চারটি মূল্যবান গাছ।  নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানালেন, দু’একদিন পর পরই গভীর রাতে এভাবে লাউয়াছড়া বনের বিভিন্ন টিলা থেকে গাছ কেটে নেয়া হয়।স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে গভীর রাতে বনের ভেতর থেকে বড় বড় এসব গাছ কেটে পিকআপ ও ঠেলাগাড়ি যোগে পাচার করছে। সংঘবদ্ধ চক্রের এহেন অপঃ তৎপরতার কারণে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে এই উদ্যানটির পুরনো প্রাকৃতিক গাছগুলো । বন ফাঁকা হওয়ার কারনে হুমকির মুখে পড়ছে জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য।

বিরল প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে খ্যাত লাউয়াছড়া উদ্যানটি জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করলেও বর্তমানে বৃক্ষ উজাড় হওয়ার কারণে অস্থিত্ব সংকটে পড়েছে বন।  পূর্বের মতো দিনের বেলা এখন আর বনে অন্ধকার দেখা যায় না। বনের অবক্ষয়, খাবার ও বাসস্থান সংকটে এখন অতিষ্ঠ প্রাণীকূল। তবে গাছ পাচারের বিষয়ে বাঘমারা বনক্যাম্পের প্রহরী মো. মোতাহের বলেন, গাছ চুরি রোধে আমরা কঠোর অবস্থানে আছি।  কয়েকবছর পূর্বে যেহারে গাছ চুরি হতো এখন আর সেটি হচ্ছেনা ।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানালেন, কিছুদিন আগে ঝড়ের কারণে এখানে একটি গাছ  পড়ে যায়। এটি ছাড়া আর কোন গাছ চুরি হওয়ার কথা নয়।

এব্যপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গাছ চুরি হওয়ার মতো কোন সংবাদ পাননি। তবে এই দুই টিলা থেকে চারটি গাছ কেটে নেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে লাউয়াছড়া বনের গাছগাছালি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এসব বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!