Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কৃষকের অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযুক্তকে জরিমানা

রিপোটার : / ৭১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

করোনাকালী সময়ে যখন কৃষকরা দেশের মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদনে ব্যস্ত ঠিক সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় তাদের কাছে অতিরিক্ত দামে কৃষি পণ্যের বীজ বিক্রি করতে ব্যস্ত। কৃষকরে সরলতার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে টমেটো বীজ বিক্রি করছে এমনি অভিযোগ এনে কমলগঞ্জ উপজেলার আমপুর বাজার এলাকার মো: সাজ্জাদ হোসেন নামে একজন কৃষক বুধবার (২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিনকে জানান এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং ঘটনাস্থলেই আরও অনেক কৃষকই আদমপুর বাজারে অবস্থিত খান এন্ড সন্স এর বিরুদ্ধে ৪৫০ টাকার টমেটোর বীজ ৭০০ টাকার অধিক দামে বিক্রি করেন মর্মে অভিযোগ আনেন।
কৃষি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান খান এন্ড সন্স এর প্রোপাইটর মজিদ খান দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এধরণের কাজ আর করবেন না মর্মে অঙ্গীকার করেন। সার্বিককি বিবেচনা করে অতিরিক্ত দামে কৃষি পণ্যের বীজ বিক্রয় করার দায়ে খান এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো: সাজ্জাদ হোসেনকে জরিমানার ২৫% হিসেবে ৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযান কালে একই ফ্রিজে মাছ মাংসের পাশাপাশি ঔষধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়া উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার ৫ শত টাকা, খুরমা রোডে অবস্থিত হক ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, নইনার পাড় বাজারে অবস্থিত ইভা ট্রেডার্সকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!