Logo

কমলগঞ্জে চা শ্রমিক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৭৩৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের এক শ্রমিক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ , কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ৩ নং লাইনের চা শ্রমিক রাধেশ্যাম রবিদাস এর স্ত্রী ৪ সন্তানের জননী সাবিত্রী রবিদাস (৫২) সোমবার রাত সাড়ে ৮ টায়, নিজ বাড়ীর রান্নাঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর কাছ থেকে ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ থানার এসআই কাসেম আহমেদের নেতৃত্বে পুলিশেরেএকটি দল ঘটনাস্থলে এলে পরিবারের লোকজন মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা করে।

পরে রাত পৌনে ১২ টার দিকে মৌলভীবাজারের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, অফিসার (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনাস্থলে আসেন।

এসময় পুলিশি জেরায় এক পর্যায়ে গৃহবধূর স্বামী রাধেশ্যাম রবিদাস বলেন, আমি সদাই আনতে দোকানে গিয়েছিলাম, বাড়িতে ফিরে এসে রান্নাঘরের আমার স্ত্রীকে তীরের মাঝে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমি ও আমার ছেলে দা দিয়ে রশি কেটে নীচে নামাই। ভয়ে প্রথমে আমরা মৃত্যুর ঘটনা কাউকে বলিনি।

পরে রাত সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে আগামীকাল মঙ্গলবার সকালে তা ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!