Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোটরসাইকেল চালক : ওসমানীতে অস্ত্রোপচার

রিপোটার : / ৭৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গতিরোধ করে চালককে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ৩ ছিনতাইকারী মোটরসাইকেল ছিনতাই করে নেয়। আহত মোটরসাইকেল চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের ফয়েজ আহমদ (৩৫)। এ ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট বুধবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায়। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রপচার করা হয়েছে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাটি জানতে পেয়ে থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। সাথে সাথে এলাকাবাসীর বক্তব্য গ্রহন করেন ও ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালকের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেন।

আহত মোটরসাইকেল আরোহীর বন্ধু বাবুল মিয়া জানান, ফয়েজ আহমদের অবস্থা আশঙ্কাজনক ছিল। বৃহস্পতিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। সে ছিনতাইকারী কাউকে চিনতেও পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন অভিযোগ হয়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পরদিন বিকেলে জানতে পেরে সন্ধ্যায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে মোটরসাইকেল চালকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!