Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

জঙ্গি হামলার আশঙ্কা: দেশজুড়ে কড়া নিরাপত্তা

রিপোটার : / ৭৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক ।।আসন্ন ঈদুল আজহা ও আগস্ট মাসকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বাহিনী। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দু’দিন আগে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সকল ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে বলা হয়েছে, করোনার সুযোগ কাজে লাগিয়ে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। আসন্ন ঈদের আগে কিংবা পড়ে তারা বড় ধরনের হামলা চালাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দূতাবাস, উপাসনালয়, বিমানবন্দর, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে চিঠিতে কোন দিন-তারিখ না উল্লেখ থাকলেও সময়কাল ধরা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগের যে কোনো সময়ের চেয়ে দেশে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল। বড় ধরনের হামলার সক্ষমতা তাদের নেই। ঈদের আগে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা বাড়তি সতর্কতা নিয়ে রাখছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!