Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

অবহেলায় বিনষ্ট হচ্ছে ভানুগাছের রেল গোদাম গৃহ

রিপোটার : / ৮৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলষ্টেশনে বিট্রিশ শাসনামলে নির্মিত গোদাম ঘরটি কর্তৃপক্ষের অবহেলায় লক্ষ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।

জানা যায়, ভানুগাছ রেলষ্টেশনের ২শ গজ উত্তরে আউটার সিগন্যালের পার্শ্বে বিট্রিশ শাসনামলে রেলওয়ে পরিবহনে বহনকৃত মালামাল সংরক্ষনের জন্য টিন দিয়ে তৈরী করা হয়। তৎকালীন সময়ে ঘরটিতে মালামাল সংরক্ষন করা হলে ও স্বাধীনতার পর তা অব্যবহৃত অবস্থায় থাকলে রাজস্ব আয়ের স্বার্থে বিভিন্ন জনের কাছে ভাড়া দেয়া হতো।

ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার উত্তম কুমার জনি জানান, প্রায় ১৫ বছর পূর্বে স্থানীয় হীরা মিয়া ঘরটি ভাড়া নেয়ার পর ঘরটি ব্যবহার করতে না পারার কারণে তা প্রত্যাহার করে নেন। এমতাবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ঘরটির বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এরই মধ্যে ১৯৯৭ সালের ঝড়ে ঘরটি বিধ্বস্ত হয়ে ভুলুন্ঠিত হয়ে পড়ে। এই সুযোগে কতিপয় সংঘবদ্ধ চোর চত্রু ঘরটির মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ফলে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারনে সরকারের লাখ লাখ টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।

আলাপকালে শ্রীমঙ্গল রেলওয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, এটা দেখাশুনার মূল দায়িত্বে রেলওয়ে আই ডব্লিউ বিভাগের। তবে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট ষ্টেশন মাষ্টাররাই তদারকি করে থাকেন। আই ডব্লিউ বিভাগের কুলাউড়ার জুয়েল আহমেদ এর সাথে আলাপ করলে তিনি বলেন, ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের গোদম ঘরটি ভেঙ্গে পড়ে আছে আমি তা জানিনা। এখন জানতে পারলাম তদন্তক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!