Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

সন্ত্রাসী হামলায় শমশেরনগরে এক ইউপি সদস্য আহত

রিপোটার : / ৯০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রুহেল আহমদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় শমশেরনগর বাজারের এয়ারপোর্ট রোডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন আগে শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন চৌধুরীর ও ইউপি সদস্য রুহেল আহমেদ চৌধুরীর মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে মহিলা ইউপি সদস্য থানায় র”হেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি তিনি ওই মামলায় তিনি মৌলভীবাজার আদালত থেকে জামিন লাভ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শমশেরনগর ইউপি সদস্য রুহেল আহমেদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় আমি মোটরসাইকেল মেরামতের জন্য শমশেরনগর এয়ারপোর্ট রোডে রিপন ইঞ্জিনিয়ারিং এর দোকানে গেলে হঠাৎ করে পূর্ব শক্রতার জের ধরে আমাকে মহিলা ইউপি সদস্য শারমিন চৌধুরী, তাঁর স্বামী ছালেক আহমদ ও ছেলে লায়েক আহমদ আমাকে দা ও রড দিয়ে এলোপতাড়িভাবে আঘাত করে আমার মাথা ও ডান হাতে দা দিয়ে কুপ মারে গুরুতর আঘাত করে আহত করে।

এ ব্যাপারে জানতে চাইলে শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, ইউপি সদস্য রুহেল আহমদ চৌধুরী এয়ারপোর্ট রোডে এসে আমি ও আমার পরিবার সদস্যদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করেন। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ জানান, ঘটনাটি শুনে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ ঘটনাস্থলে আছে। আহত ইউপি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ইউপি সদস্য র”হেল আহমদ চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শমশেরনগর ইউপি সদস্য রুহেল আহমেদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় আমি মোটরসাইকেল মেরামতের জন্য শমশেরনগর এয়ারপোর্ট রোডে রিপন ইঞ্জিনিয়ারিং এর দোকানে গেলে হঠাৎ করে পূর্ব শক্রতার জের ধরে আমাকে মহিলা ইউপি সদস্য শারমিন চৌধুরী, তাঁর স্বামী ছালেক আহমদ ও ছেলে লায়েক আহমদ আমাকে দা ও রড দিয়ে এলোপতাড়িভাবে আঘাত করে আমার মাথা ও ডান হাতে দা দিয়ে কুপ মারে গুরুতর আঘাত করে আহত করে।

এ ব্যাপারে জানতে চাইলে শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, ইউপি সদস্য রুহেল আহমদ চৌধুরী এয়ারপোর্ট রোডে এসে আমি ও আমার পরিবার সদস্যদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করেন। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!