Logo

মৌলভীবাজারে নকল হ্যান্ড সেনিটাইজারসহ নিম্নমানের মাস্ক-ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি

Reporter Name / ৭৭৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার (৪ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের সময় জেলা সদরের পশ্চিমবাজার, বেরিরপাড়, জুগিডর, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় তদারকি করা হয়। উক্ত তদারকি অভিযানে সাজিক্যাল মাস্কের প্যাকেটের গাঁয়ে মূল্য ও উৎপাদনকারী ঠিকানা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বেরিরপাড়ে অবস্থিত ছায়া ফার্মেসী এন্ড সার্জিক্যালকে ৩ হাজার টাকা, জুগিডর রোডে অবস্থিত অংকন ফার্মেসীকে ৫ শত জরিমানা করা হয়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার, নকল মাস্কসহ প্রয়োজনীয় এই সকল জিনিসপত্র যাতে কেউ বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!