Logo

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

কমণকন্ঠ ডেস্ক / ২১ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, এদিন বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলারের কাছে তেলবাহী ট্রেনটির একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনার পরপরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে যাত্রাপথে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, বিকেল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। টানা চার ঘণ্টার নিরলস প্রচেষ্টায় লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে রেললাইন মেরামত করা সম্ভব হয়েছে। রাত ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় আটকে পড়া বিভিন্ন ট্রেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!