Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী ৫ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার

রিপোটার : / ৩২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট   কমলগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী ৫জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহার না করায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার রাতে ৫ জনকে দলীয় বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের স্মারক উল্লেখ করে বলা হয়েছে আগামী ৫ জানুয়ারি নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন থেকে একাধিক প্রার্থীর নাম কেন্দ্রীয় প্রার্থী বাছাই কমিটিতে গেলে একজন করে প্রার্থী বাছাই করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্রার্থী মনোনয়ন পত্র প্রার্থীদের কাছে প্রেরণ করেন। পরে মনোনিত প্রার্থীরা দলীয় প্রতীক নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন। কিন্তু রহিমপুর, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নের দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫জন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেন।

রহিমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার, শমশেরনগর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম আরিফুজ্জামান অপু ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো: আব্দুল গফুর এবং আলীনগর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মুর্শেদ রাজু দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা করায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে দলীয় পদবীসহ দলের সকল স্তরের পদবী থেকে বহিষ্কার করা হয়। স্থাীয়ভাবে বহিষ্কারের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবরে প্রেরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান দলীয় সিদ্ধান্তে রহিমপুর, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নে ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৫ম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!