Logo

কমলগঞ্জে টমটম চালকের লাশ উদ্ধার

Reporter Name / ৪৯১ Time View
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ॥ কমলগঞ্জের মাধবপুর লেকে যাত্রী নিয়ে গিয়ে লাশ হয়ে ফিরলেন নয়ন পাষী (২২) নামে এক টমটম চালক। রোববার ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ১ নাম্বার সেকশন এলাকার ছুরছুড়ি ব্রিজের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের মৃত সিতারাম পাষীর ছেলে।

নিহত নয়নের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে যাত্রী নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেকে যায় নয়ন। দুপুর পর্যন্ত তার সাথে তার পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। বিকাল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৫টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলো না তার পরিবার। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাধারন ডায়েরি করা হয়। এরপর থেকে তার বন্ধু বান্ধব সহ স্বজনরা তাকে খুঁজতে বের হন।

এদিকে রোববার বেলা ১০ টার দিকে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ১ নাম্বর সেকশনের ছুড়ছুড়ি ব্রিজের নালায় অজ্ঞাত যুবকের অর্ধডুবন্ত মরদেহ দেখতে পায় চা শ্রমিকরা।

পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হলে দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করার পর নয়নের স্বজনরা তার পরিচিয় নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কমলগঞ্জ থানার এসআই ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!