Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

রিপোটার : / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জে জনগণের স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দুইটি মসজিদে সর্বমোট ১২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের সাধারণ সম্পাদক ও দ্যা সিলেট পোস্ট ইউ’কে এর সম্পাদক লন্ডণ প্রবাসী বুলবুল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজন আহমদ, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের উপদেষ্টা হাজী এম, এ, ছালাম, ব্যাংকার মো: সালাহউদ্দিন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ মামুন, সমাজসেবক রাসেল হাসান বকত, মেশফাক আহমেদ শাহীন, মাওলানা খালেদ আহমদ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়শন ইউ’কের সাথে সম্পৃক্ত সবাইকে তাদের দান অনুদান এবং দেশের প্রতি মায়ার টানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অদুর ভবিষ্যতেও তাদের এই সাহায্যের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে টিউবওয়েল প্রাপকদের সঙ্গে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কের ঠিকাদারের সাথে সরাসরি যোগাযোগ করে টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করবেন এবং এর সকল খরচ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে বহন করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা অন্যতম। এ ছাড়াও যুক্তরাজ্যে যেকোনো প্রয়োজনে সহযোগিতা প্রদানেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!