Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে হামলা; ৩ জনকে আটক করে গণপিটুনি

রিপোটার : / ৩৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তিন মাস পূর্বে গভীর নলকূপ বসানোর সময় তুচ্ছ ঘটনার জের ধরে গত রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ভানুগাছ বাজারের দুই ব্যবসায়ীর উপর হামলা চালায় তিন দুর্বৃত্ত। এসময় ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। গনপিটুনিতে একজন গুরুতর আহত হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার সদর উপজেলার গদাইনগর গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. লিটন (২৪), আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও রিচি গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহাগ মিয়া (২৩)।
স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থল পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে লিটন ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং রুবেলের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, তিন মাস পূর্বে ভানুগাছ বাজারের ব্যবসায়ী কেশব কান্তি পালের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর নলকূপ বসানোর কাজে আসামীরা শ্রমিক হিসেবে কাজ করতো। এসময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্রেফতারকৃত লিটনের সাথে কেশব কান্তি পালের সাথে তর্কবিতর্ক হয়। পরে এই ঘটনার প্রতিশোধ নিতে লিটনসহ গ্রেফতারকৃতরা কেশব পালের উপর হামলার পরিকল্পনা করে। গত রোববার রাতে ব্যবসার কাজ শেষ করে কেশব কান্তি পাল এবং ভানুগাছ বাজারের অপর ব্যবসায়ী অনন্ত দাস কাছাকাছি সময়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘটনাস্থল নারায়নপুর গ্রামের জহুর মিয়ার বাড়ির সামনে পৌছালে আসামীরা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কেশব কান্তি পাল মনে করে রাতের অন্ধকারে অনন্ত দাস এবং তার সাথে থাকা তপন দাসের উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং লোহার রড দিয়ে হামলা করে।
এই ঘটনায় অনন্ত দাস বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে গ্রেফতারকৃত লিটন ও সোহাগকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামী রুবেল পুলিশ প্রহরায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভানুগাছ বাজারের দুই ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামী লিটন ও সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামী রুবেল মৌলভীবাজারে চিকিৎসাধীন রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!