Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

কমলগঞ্জের কাজীরগাঁও এ বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ ” উদ্ভোধন

রিপোটার : / ১০০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্ট ।। তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের পৌর এলাকার কাজীরগাওঁ -এ আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ”।

আজ ২৫ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজিরগাঁও গ্রামের স্বর্গীয় রমেশ করের বাড়িতে আয়োজিত এক ধর্মালোচনা শেষে এই বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ ” এর শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎরায় । উক্ত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শম্ভু সরকার রবিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপ বাংলাদেশের সমন্বয়কারী শ্রী নয়ন মালাকার ।

টি.এস.এস. কমলগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি শ্রী বিজয় মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক শ্রী সুশিত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , আলীনগর ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক প্রশান্ত কর প্রমূখ। অনুষ্টানে শিক্ষাকেন্দ্রের ২০ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা,কলম ও রিয়েল বিতরন করা হয়।

উপস্থিত অতিথিগন শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন । তারা তাদের বক্তব্যে বলনে, অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন র্ধমাবলম্বীদের র্সববৃহৎ বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে র্সবমহলে প্রশংশিত হয়েছে । এই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে। তারা এইজন্য সকলের সহযোগীতাও কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!