Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি

রিপোটার : / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় রোববার জেলার জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি।
ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠান সফল করতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটিকে সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা আক্তার, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদর উপজেলার চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ।
গভার শুরুতে প্রকল্প সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির সভাপতি জালাল উদ্দিন রুমি। সামাজিক নিরীক্ষার মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে চিহ্নিত সমস্যার আলোকে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন অংশগ্রহণকারীরা। পরে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশ্নের উত্তর প্রদানসহ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার ৭টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ ও প্রকল্পের উপকারভোগী দলিত, প্রতিবন্ধী, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!