Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

রাজনগরে নৌকার প্রার্থীসহ ৬ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

রিপোটার : / ৩০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ও টেংরাবাজার ইউনিয়নে।

রোববার (১৯ ডিসেম্বর) উপজেলার মনসুরনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও টেংরাবাজার ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ওই দু’টি ইউনিয়নের নির্বাচনের দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মনসুরনগর ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং একই অভিযোগে টেংরাবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও অটোরিকশা, মোটরসাইকেল, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ চার চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে দুটি ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!