Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন

রিপোটার : / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলায় মণিপুরী মুসলিম (পাঙাল) জনগোষ্ঠীর দু’দিনব্যাপী ‘মণিপুরী মুসলিম ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হবে। কনভেনশনে ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা থেকে ৫৫ জনের প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ২০ ডিসেম্বর সকাল ১১টায় আদমপুর বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দু’দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার প্রস্তুতি সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মণিপুরী মুসলিম (পাঙাল) কনভেনশন ২০২২’ আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ চৌধুরী, লেখক আব্দুস সামাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নের জি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনভেনশন দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মণিপুর রাজ্যের এমএলএ আলহাজ¦ মোহাম্মদ আব্দুল নাসির, মোহাম্মদ আসাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাইভেট ইউনিভার্সিটির দুই জন ভাইস চ্যান্সেলর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারসহ অনেক সুধীজন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!