Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনের মনোনয়ন প্রত্যাহার

রিপোটার : / ৪১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

মনোনয়নপত্র প্রত্যাহার করা তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- ২নং পতনঊষার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, ৪নং শমসেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া। 

এছাড়া পতনঊষার, আদমপুর ও মাধবপুর ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে ৮ জন প্রার্থী তাদের  মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬  জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!