Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাংবাদিকদের সাথে সদর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

রিপোটার : / ৫৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। ১৮ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় ভানুগাছ বাজারস্থ নিজ বাসভবনে ওই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে এবং এলাকার মানুষের ইচ্ছা ও পরামর্শে আমি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
তিনি আগামি ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যাতে করে কেউ সিলিং করে ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে এটিই স্বাভাবিক ব্যাপার। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মোহিত উপস্থিত ছিেেলন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!