Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রি

রিপোটার : / ৫৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌসুমি পতাকা বিক্রেতারা দেশের লাল-সবুজের জাতীয় পতাকা ও স্টিকার বিক্রি করছেন। মঙ্গলবার ১৪ ডিসেম্বর উপজেলার পৌর এলাকা, শমশেরনগর বাজার, আদমপুর, পতনঊষার শহীদনগর বাজারে দেখা যায় মৌসুমি পতাকা বিক্রেতাদেরকে।
প্রতি বছর বিজয়ের মাস আসলেই ডিসেম্বর মাসের প্রথম থেকে জাতীয় পতাকা বিক্রির উৎসব শুরু হয়ে চলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত। বিজয়ের মাসে বিভিন্ন বাজারের দোকান, বাড়ির ছাদ, ব্যক্তিগত গাড়ি এমনকি সিএনজি অটোরিকশায় লাল-সবুজের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এজন্য উপজেলার বাজারগুলোতে চলছে জাতীয় পতাকা বিক্রি। এই সব মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রিতে ব্যস্তসময় পার করছেন।
মৌসুমি পতাকা বিক্রেতা মো. ফরাশ সিকদার জানান, মাদারীপুর জেলা থেকে মৌলভীবাজার জেলায় ১৫ সদস্যের একটি টিম জাতীয় পতাকা বিক্রি করতে এসেছেন। তিনি বলেন, ডিসেম্বরে ১ তারিখ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন বাজারে তারা পতাকা বিক্রি করেন। গত ১০ বছর ধরে বিজয়ের মাস আসলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করেন। তিনি আরও বলেন, প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকার পতাকা বিক্রি হয়। খরচ বাদে ৩ থেকে ৪শ’ টাকা লাভ হয়। অন্যান্য বছরের তুলনায় এবার পতাকা বিক্রি কম হচ্ছে। বিজয়ের মাস এলেই মাদারীপুর জেলার মানুষ সারাদেশের বিভিন্ন জেলায় এভাবে মৌসুমি পতাকা বিক্রি করেন। তারা একেক দিন একেক এলাকায় একজন করে পতাকা বিক্রি করেন।
জাতীয় পতাকা কিনতে আসা ব্যবসায়ী আরিফ আহমেদ বলেন, ১৬ ডিসেম্বরে ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করবো এ জন্য পতাকা কিনেছি। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের স্বরণে জাতীয় পতাকা উত্তোলন করা অনেক গৌরবের।
পতনঊষারের বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া অসুস্থ অবস্থায় বলেন, দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এইতো কিছু দিন আগেই দেশ স্বাধীন করলাম। যে আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই আসা এখনও পূর্ণতা পায়নি। বিজয় দিবসে সঠিক নিয়মে সবাই জাতীয় পতাকা উত্তোলন করবেন এটাই কামনা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!