Logo
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ছেলে তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ মুঈদ আশিক চিশতী। শোক সংবাদ: কমলগঞ্জের তিন বারের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম মোহাম্মদ ইলিয়াস সাহেবের স্ত্রী বেগম মনোয়ারা ইলিয়াস কিছুক্ষণ আগে শ্রীমঙ্গলের নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন। জানাযার সময় এখনো ঠিক হয়নি। মোঃ তোফায়েল হোসেন এর রোমান্টিক কবিতা “তুমিময় প্রেম” দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কমলগঞ্জে চা শ্রমিকদের শারদীয় দুর্গাপূজার বোনাস থেকে বঞ্চিত করার প্রতিবাদে ক্ষোভ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

Reporter Name / ৩৩২ Time View
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

কমলকন্ঠ রিপোর্ট ।। পঞ্চম দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপী সহ নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তওফিক আহমেদ বাবু, মুন্সীবাজার ইউনিয়নের রনেন্দু ভট্টাচার্য্য, পতনঊষার ইউনিয়নের অপর প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সামছুল ইসলাম লিয়াকত, শমশেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম আরিফুজ্জামান অপু ও সদর ইউনিয়নের মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্রে সাক্ষর না দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আমিনুল রসিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার ও কুলাউড়া নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহসান ইকবাল বলেন, আওয়ামী লীগের দুই প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপী থাকায় তাদের
মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু বলেন, আমি সব ব্যাংক ঋণ পরিশোধ করেছি, ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রাথমিক অবস্থায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রনেন্দু ভট্টাচার্য বলেন, আমার ৪৫ হাজার টাকা ব্যাংক ঋণ ছিল আমি তা অনেক আগেই পরিশোধ করেছি। জানিনা বাংলাদেশ ব্যাংক থেকে কেন সিআইবি ক্লিয়ারেন্স আসেনি। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবি ক্লিয়ারেন্স পাওয়ার পর আপিল করবেন বলে জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা সকলেই আপিল করতে পারবেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!