Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযানে গ্রেফতার – ১৩

রিপোটার : / ৪৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।। আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সামনে রেখে সদর মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও শীতকালীন চুরি ডাকাতি রোধকল্পে জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় ৯ ডিসেম্বর  থেকে ১১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান ঘোষনা করেন।

এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানের প্রথম দিনে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সদর মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পুলিশ পরিদর্শক(অপারেশন) ও সদর মডেল থানার দুইটি সাদা পোশাকের বিশেষ আভিযানিক টিম থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালান করে সক্রিয় চোর চক্রের পাঁচ সদস্য ১. ছয়ফুল মিয়া(২৭), পিতা-মোঃ রইছ মিয়া, সাং-কোনাগাঁও, থানা-রাজনগর, ২। রমজান আলী ওরফে রুবেল মিয়া(২৫), পিতা-মোবারক মিয়া, সাং-গীর্জাপাড়া, থানা-সদর, ৩। সোহেল মিয়া(২৫), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-কদমহাটা, থানা-রাজনগর, সর্বজেলা-মৌলভীবাজার, ৪। সাবলু মিয়া(২৭), পিতা-নওশাদ আলী, সাং-ছত্রিশ পূবের গাঁও, থানা-ফেঞ্চুগঞ্জ, ৫। শাহিন আহমেদ শেবুল(৫৪), পিতা-মৃত মিজান আলী, সাং-চল্লিশঘর, থানা-জকিগঞ্জ, উভয় জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-০৮, তারিখ  ০৯/১২/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। চোরদের হেফাজত হতে চোরাই নগদ-১,০০,০০০/- টাকা সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
তাছাড়া ০৮ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। আব্দুল মতিন(৪৬), ২। সুলতান আহমেদ(২৪), ৩। ফয়েজ মিয়া(৩৪), ৪। মোঃ শহিদ মিয়া(২৯), ৫। মোঃ রাজা মিয়া(২২), ৬। মোঃ এমারুল মিয়া(৩৫), ৭। শামীম হোসেন(৪২), ৮। জাহানারা বেগম(৩৭) সহ সর্বমোট ১৩(তের) জন আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রসঙ্গে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৩ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য  বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!