Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চেয়ারম্যান পদে ৩৭ জনের মনোনয়নপত্র দাখিল

রিপোটার : / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নের দু’টিতে স্বামী-স্ত্রীসহ ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাছাড়া ৯ ইউনিয়নের ২৭টি সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন ও ৮১টি সাধারণ সদস্য পদে ৩৩৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শেষ দিনের মনোনয়নপত্র দাখিলের পর এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদারের কার্যালয়ে ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সফি এবং তার স্ত্রী মৌরীন কিবরিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে উপজেলা বিআরডিবি কার্যালয়ে কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবালের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শমশেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ ও তার স্ত্রী তানিয়া তারিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম তালুকদারের কার্যালয়ে ৯নং ইসলামপুর ইউনিয়নে দুই সহোদর বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান স্বতন্ত্র হিসেবে ও আওয়ামী লীগ মনোনিত ছোট ভাই সুলেমান মিয়া চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন।

সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম তালুকদার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী ও এক ইউনিয়নে দুই সহোদরের মনোনয়নের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯টি ইডউনিয়নে আওয়ামী লীগের মনোনিত ৯জন প্রার্থীর সাথে স্বতন্ত্রসহ মোট ৩৭ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।

৯টি ইউনিয়নের ৮১ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও ২৭টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জনী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবালের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০শে ডিসেম্বর। ভোট গ্রহন আগামী ৫ জানুয়ারি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!