Logo

বড়লেখায় জাল টাকাসহ আটক ১

Reporter Name / ৬৪১ Time View
Update : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় ৫শত টাকার দুটি জাল নোটসহ ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দিকে উপজেলার দাসেরবাজার থেকে তাকে আটক করা হয়। ইসলাম উদ্দিন (৬০) এর বাড়ি জুড়ী উপজেলার কালিনগর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইসলাম উদ্দিন বৃহস্পতিবার উপজেলার দাসেরবাজার এলাকার মাহি রেস্টুরেন্টে নাস্তা শেষে টাকা পরিশোধ করতে গিয়ে ৫শ’ টাকার একটি জাল নোট দেন। এসময় রেস্টুরেন্ট মালিক মনির উদ্দিন নোটটি জাল বলে শনাক্ত করেন এবং ইসলাম উদ্দিনকে আটক করেন। তখন তার কাছে ৫শ’ টাকার আরও একটি জাল নোট পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার দাস শুক্রবার সকালে বলেন, ৫শত টাকার দুটি জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!