Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা

রিপোটার : / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর, যাচাই বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা শুরু হয়েছে।
এক সপ্তাহ ধরে কমলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শমশেরনগর, আলীনগরসহ কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা স্ব স্ব প্রতীকের ছবিসহ প্রার্থীর ছবি যুক্ত করে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন সরকারি চাকুরীজীবী নিজের ফেসবুক আইডি থেকে প্রার্থীর পক্ষে নির্বাচনী সভার ছবিসহ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিযোগ বিষয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট করছেন। আমাদের জানা নেই।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেলে ২০ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তার আগে কোন প্রার্থীই প্রতীক নিয়ে কোন প্রকার প্রচারনা করতে পারেন না। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা বহির্ভূত। এক্ষেত্রে তথ্য প্রমাণসহ কোন অভিযোগ পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, প্রার্থীতার বৈধতাই হবে ১২ ডিসেম্বর। এরমধ্যে কেউ প্রচারনা চালানো কোনমতেই যুক্তিযুক্ত নয়। তবে কেউ প্রতীকসহ প্রচারণা চালিয়েছেন এমন তথ্যপ্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!