Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার

রিপোটার : / ৩৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে মৌলভীবাজারে পাঁচ সফল নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাঁচ জয়িতার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

মৌলভীবাজার মহিলা ও শিশুবিষয়ক সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ জয়িতার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যের উন্নয়নের জন্য মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য বড়লেখার ৫নং পুঞ্জির মাগ্রেট সুমের, সফল জননী হিসেবে রাজনগরের প্রজাপতি দাশ, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য কমলগঞ্জের শাহেনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য সাফল্যের জন্য বড়লেখার রোকসানা বেগম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান বাঁধন, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেলা আক্তার।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!