Logo

মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৪৯১ Time View
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে জেলা কারাগারের অয়োজনে এ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো: আনোয়ারুজ্জামান।প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার আবু মোছাসহ কারাগারের কর্মকর্তা ও কর্মচারীগণ।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!