Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের স্কুল ছাত্রী কিশোরগঞ্জ থেকে উদ্ধার

রিপোটার : / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার ৯ম শ্রেীনীর এক ছাত্রী (১৫) কে স্কুলের সামন থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় সদর উপজেলার বনানী টিভি হাসপাতাল রোড়ের ফজলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম ফুয়াদ (২০)।

এ ঘটনায় ভুক্তভোগীর মা শামীমা আক্তার বাদী হয়ে অপহরণকারী সাইফুল ইসলাম ফুয়াদ (২০), ফজলু মিয়া, রিনা বেগম, এমাদ মিয়াদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা গেছে- সাইফুল ইসলাম ফুয়াদ (২০) ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে যৌন হয়রানী করতো। এক পর্যায়ে ঐ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেই ভিকটিমকে তার পিতা-মাতার জিম্বায় দেওয়া হয়। সর্বশেষ একই ভাবে গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এবং একাধিক গোপন ভিডিও ধারণ করে। ৬ ডিসেম্বর মৌলভীবাজার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহরণ কারী সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত ভিকটিম ও অপহরণকারী থানায় রয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে এসআই ফুলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান- ভিকটিম এর মায়ের লিখিত অভিযোগ এবং সাইফুল ইসলাম ফুয়াদ এর পরিবারের পক্ষ থেকে ছেলেটি নিখোঁজ হিসাবে থানায় সাধারণ ডায়েরী করা হয়ে ছিল। এই সুত্র ধরেই তাকে উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন,উভয় পরিবারকে নিয়ে আলোচনা চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!