Logo

মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট ।। বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ ৬ ডিসেম্বর (সোমবার)। ১৯২২ সালের এইদিন মৃত্যুবরণ করেন তিনি। হাসন রাজার গবেষণা- সাধনা ও শিল্পকর্ম ছিলো গণকল্যাণমুখী। তিনি বিখ্যাত জমিদার ছিলেন, আবার সুরের সাধকও ছিলেন। মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড় করিয়ে গেছেন।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেন হাসন রাজা। তিনি তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় দুইশো গান রচনা করেছেন। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল, তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি। ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে দেয়া বক্তব্যে হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন।

সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার জন্মভিটায় হাসন রাজা মিউজিয়ামকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম হিসেবে গড়ে তোলার দাবি পর্যটকসহ হাসন রাজা প্রেমীদের। একইভাবে তারের সুরের বিকৃতিরোধেও কার্যকর উদ্যোগের দাবি ভক্তদের।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন হাসন রাজার মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, জমি পেলে হাসন রাজা মিউজিয়াম করার উদ্যোগও নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

লোক সংস্কৃতির শক্তিধর মহাজন হাসন রাজাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগের দাবি জানান তার প্রপৌত্র সামারিন দেওয়ান। হাসন রাজার জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারি উদ্যোগে পালনের দাবিও জানান তিনি।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!