Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কুলাউড়ায় পাঁচ কোটি টাকা ব্যয়ে হচ্ছে স্লুইচ গেইট

রিপোটার : / ৩১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দের ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া এলজিইডির বাস্তবায়নে কাদিপুর ইউনিয়নের ফানাই নদীর পানি কৃষিকাজে ব্যবহারের জন্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি এর ৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসএসডব্লিউআরডিপি-২ প্রকল্পের আওতায় স্লুইচ গেইটের ১০ ভেন্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফুল হক, এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, হোসেন মনসুর, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, ঠিকাদার মুক্তাদিরুল ইসলাম তুহিন প্রমুখ।

জানা যায় ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজ’ সম্পন্ন হলে উপজেলার কাদিপুর, ভাটেরা, ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভূকশিমইলসহ ৫ ইউনিয়নের কৃষকরা বোরোসহ বিভিন্ন কৃষি মৌসুমে কৃষি কাজে পানি ব্যবহারের সুবিধা ভোগ করবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!