Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
{"capture_mode":"AutoModule","faces":["-1782_801_-1531_1055","-3183_1262_-2941_1504"]}

কমলকন্ঠ ডেস্ক ।।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযানমূলক সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম বলেন, পরিবেশ ভালো না থাকলে মন ভালো থাকে না। একটি সুস্থ্য ও স্বাভাবিক পরিবেশে সুন্দরভাবে জীবন যাপন করা যায়। বর্তমানে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। এই প্লাস্টিক ও পলিথিন আমাদের পরিবেশের অভাবনীয় ক্ষতি বয়ে আনছে।  
বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে প্রচারাভিযানমূলক সভা অনুষ্ঠিত হয়।
সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক উদ্দীনের সভাপতিত্বে ও বেলা’র সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়ান। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ। সভার শুরুতে নদী, হাওর, বন ধ্বংস এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[“-3040_1148_-2787_1401”]}


সভার প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক চমৎকার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীসহ সকলের সচেতন হওয়ার একটি ভালো উদ্যোগ। বনের গাছগাছালি, নদী, ছড়া, পাহাড়, টিলা এগুলো রক্ষা করতে না পারলে ভবিষ্যতে আমাদের ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে হবে। এর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে বর্জন করতে হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!