Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটার : / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আনিসুর রহমান।

দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্ধনে শান্তির এ উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেইসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়।

সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে বাংলাদেশে সংখ্যালঘুড়া অন্যান্য সময়ের চেয়ে যে এখন অনেক ভালো অবস্থানে আছে সে বিষয়গুলি দেশের মিডিয়াকে বেশি বেশি করে প্রচার করার আহবান জানান ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সারা বিশ্বে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!