Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনিয়মের অভিযোগ

রিপোটার : / ৫৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কেবিনে থাকা রোগীর কাছ থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে নগদ টাকা। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় হাসপাতালের একটি কেবিন কক্ষে।
জানা গেছে, গত ২৯ নভেম্বর হাসপাতালের গাইনি ওয়ার্র্ডে সন্তান সম্ভাবনা সুমাইয়া আক্তারকে ভর্তি করান কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকায় স্বামী মোঃ মোবাশ্বির আলী। ওই দিন রাত ৯ ঘটিকায় সিজার অপারশেন মাধ্যমে পুত্রসন্তান জন্ম হয়। পরদির ৩০ নভেম্বর স্ত্রী ও তার মা হেলালুননাহার কুলচুমা বেগমকে নিয়ে হাসপাতালের ৩ তলায় ৬ নাম্বার কেবিনে উঠেন।
মোঃ মোবাশ্বির আলী জানান, ১ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় একটি প্রতারক চক্র হাসপাতালে কেবিনে যায়। এসময় তিনি বাহিরে ছিলেন। এসময় তার মাতা কুলসুমা বেগমকে প্রতারক চক্রটি নগদ ২০ হাজার টাকা এককালিন অনুদান দেবে বলে জানায়। এক্ষেত্রে কুলচুমা বেগমের সাথে কথা বলে একটি ফরম পূরণ করে প্রতারক চক্র। পরে ২ হাজার চাওয়া হয়। এসময় কুলসুমা বেগমের কাছে থাকা ১১ ‘শ টাকা দিয়ে দেন। প্রতারকের গায়ে কালো জ্যাকেট ও প্যান্ট পরা ছিল। পুরো ঘটনাটি মোবাশ্বির আলী তার ‘মা’ এর কাছ থেকে জেনে ওই কালো জ্যাকেট পরা লোক খুঁজতে থাকেন। পরে না পেয়ে হাসপাতালে ৩ তলায় সেবিকা কাউন্টারে বিষয়টি অবগত করেন। ওইদিন সকালে ১১ টায় হাসপাতালের নিচতলায় কোভিড টিকার লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র।
মোবাশ্বির আলীর গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি একজন কৃষক এবং একটি মসজিদে ইমামতি করেন। প্রায় ৫ বছর পূর্বে সদর হাসপাতালে আরোও এক পুত্র সন্তান জন্ম নেয়। এনিয়ে তিনি ২ সন্তানের জনক।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!