Logo

মৌলভীবাজারে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। “অধিক বৃক্ষ,অধিক সমৃদ্ধি,হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়ানো না আর,শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করি না নি:স্ব’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে ১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের ১৩টি সহযোগী সংস্থা বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল আলেচনা সভা, কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ ও কেক কাটা ইত্যাদি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দিবসটি পালন উপলেক্ষে কেক কেটে দিবসের শুভ সুচনা করেন। পরে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার বেগম আইভি রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পলিসি ফোরামে সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শামছুজ্জামান সেলিম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীমঙ্গলস্থ এনজিও সংগঠন এমসিডা’র সভাপতি সাংবাদিক মিজানুর রহমান আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, পৌর মহিলা কাউন্সিলর নাজমা বেগম, পসবিদ- এর আজাদুর রহমান, এনজিও প্রতিনিধি মো: সাজ্জাদুর রহমান, আহসানউল্লাহ টিপু, জগদীশ দত্ত ও এম,এ,এইচ শাহীন প্রমুখ ।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!