Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জের ৯ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩১ জন

রিপোটার : / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত ভানুগাছ বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল অনুযায়ী, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩১ জন নেতা-কর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আমরা জীবনবৃত্তান্ত গুলো যাচাই-বাছাই করে আগামীকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে জমা দিব।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!