Logo

কুলাউড়ায় ইউপি নির্বাচনের ফলাফল : ৭নৌকা,৬ স্বতন্ত্র

Reporter Name / ৪৩৪ Time View
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। প্রাপ্ত তথ্যমতে, নৌকার ৭ জন, আ.লীগ বিদ্রোহী ৪ জন, বিএনপি ঘরনার ১, স্বতন্ত্র ১ জন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন-

উপজেলার বরমচাল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী খোরশেদ আলম খান সুইট (চশমা), ভূকশিমইল ইউনিয়ে বিএনপি ঘরনার আজিজুর রহমান মনির (আনারস),
ভাটেরা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী সৈয়দ একেএম নজরুল (আনারস),
জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব (নৌকা), ব্রাহ্মণবাজার ইউনিয়নে মমদুদ হোসেন (নৌকা), কাদিপুর ইউনিয়নে জাফর আহমেদ গিলমান (নৌকা),
কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান (নৌকা),
রাউৎগাও ইউনিয়নে আকবর আলী সোহাগ (নৌকা), টিলাগাঁও ইউনিয়নে আব্দুল মালিক (নৌকা), হাজিপুর ইউনিয়নে ওয়াদুদ বকস (নৌকা), শরিফপুর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী খলিলুর রহমান খলিল (চশমা), পৃথিমপাশা: জিমিউর রহমান (অটো-রিক্সা), কর্মধা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী মুহিবুল ইসলাম আজাদ (চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!