Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

রিপোটার : / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। নিজ নির্বাচনী এলাকায় জনাকীর্ণ পরিবেশে নেতাকর্মীদের আনন্দ উল্লাসে অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল-কমলগঞ্জ(মৌলভীবাজার-৪) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্থরের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন ও সংবর্ধনার জবাবে উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বার বার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং বার বার নির্বাচিত করায় এলাকার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনীতে আয়োজিত জনাকীর্ণ সংবর্ধনা সভায় তিনি বক্তব্য রাখেন।

এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক পৌর মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল ৩.৩০ মিনিটে উপজেলার প্রবেশদ্বার মুচাই এলাকায় মোটরসাইকেল ও গাড়ী নিয়ে কয়েশত নেতাকর্মীরা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপিকে বরণ করে নেন এবং শোভাযাত্রা সহকারে শহরে নিয়ে আসেন। এসময় তিনি রাস্তার দু’পাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকাল ৪ ঘটিকায় এ উপলক্ষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য রাখেন ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ৮ম বারের মতো তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা।

তিনি বলেন, আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

এবার নিয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ। তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার বর্তমান ও টানা ছয়বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। 

বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর আগে তিনি সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার নিয়ে ৭ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা আনন্দে উল্লাসে মেতে উঠেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!