Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু

রিপোটার : / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ উৎসব শুরু হয়।

এবার মাধবপুর জোড়া মন্ডপে ১৮১ তম ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাস উৎসবে মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি বিদেশি পর্যাটকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

রাত ১২টায় মাধবপুর জোড়া মন্ডপে অনুষ্ঠিত হবে রাসের মূল প্রাণ মহারাসলীলা। মহারাত্রির আনন্দের পরশ পেতে সমাগত হয়েছেন নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যাটকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মাধবপুরের মন্ডপ প্রাঙ্গণ। রাস উৎসবকে ঘিরে মাধবপুরের মন্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। এই উৎসব মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুরে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মন্ডপ ও আদমপুরে মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরি পাড়াগুলো। তবে অবরোধ থাকায় লোকসমাগম কিছুটা কম হয়েছে। রংবেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে সকল শ্রেণি পেশার মানুষকে। রাস উৎসব উপলক্ষে মাধবপুর শিববাজারে মণিপুরি তাতঁবস্ত্র প্রদর্শনী ও মেলা বসেছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাধবপুর মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবারে মাধবপুর জোড়া মন্ডপে ১৮১তম মহারাসলীলার অনুষ্ঠানে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় সভা ও প্রদীপ প্রজ্বলন। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১২টায় শুরু হবে শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলা, যা মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে। প্রতিবছরের মতো এবারও মহারাসলীলা উপলক্ষে মাধবপুরের শিববাজারে বসেছে বিরাট মেলা।
এদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৮ তম রাসোৎসব অনুষ্ঠিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!