Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে নবাগত সহকারি শিক্ষকদের বরণ অনুষ্টান

রিপোটার : / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বরণ করা হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও রানা রঞ্জন সিনহার পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, জেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মোশাহীদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবাগত ৪৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষককে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ উপজেলায় নবাগত শিক্ষকদেরকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!